দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি পদ থেকে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর অব্যাহতি পাওয়া রেজওয়ানুল হক চৌধুরী শোভন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য পদ নিয়ে রাজনীতিতে ফিরেছেন। আজ শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এ উপ-কমিটির অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, কো-চেয়ারম্যান চৌধুরী খালেকুজ্জামান ও সদস্য সচিব আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। এতে সদস্য করা হয়েছে ১৬০ জনকে।