October 3, 2026, 11:19 am

ছাত্রছাত্রীদের নৈতিকতা শিক্ষা দিতে না পারলে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে উঠবে না: হাসান উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Monday, January 27, 2025
  • 101 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শৃংখলাবোধ শিক্ষা দিতে হবে। তাদের ছেলেবেলা থেকেই ন্যায়পরায়ণতা, শ্রদ্ধাবোধ, সততা, নৈতিকতা শিক্ষা দিতে না পারলে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে উঠবে না। রোববার বিকালে টঙ্গীর উত্তর আউচপাড়া মামদি মোল্যা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক। বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক ওয়াহিদা সুলতানা, মোস্তফা আমির ফয়সল সফি মাস্টার ও খাদিজা আক্তার বীনা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর