August 26, 2026, 6:12 pm

‘চুক্তিভিত্তিক বিয়ে’ নিয়ে মুখ খুললেন প্রভা, বললেন

Reporter Name
  • আপডেট Wednesday, August 26, 2026
  • 13 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন—এমন দাবিও করা হয়েছে। এবার এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন প্রভা। তিনি দাবি করেছেন, এসব তথ্য সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে প্রভা তার তৃতীয় বিয়ের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেন।
প্রভা লিখেছেন, আমি বিয়ে করিনি এবং আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হননি। যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।
সাংবাদিকদের উদ্দেশে প্রভা বলেন, একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একই কলম দিয়ে কাউকে ‘ভয়ংকর মানুষ’ আবার কাউকে ‘চমৎকার মানুষ’ হিসেবেও তুলে ধরা সম্ভব। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা জরুরি বলে মনে করেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই ও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান প্রভা। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার অনুরোধও করেন তিনি।
ভক্তদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে যেন তারা বিভ্রান্ত না হন। তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য তিনি নিজের ফেসবুকের মাধ্যমেই জানাবেন। শেষে ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে সবাইকে ভালো ও সুস্থ থাকার আহ্বান জানান প্রভা।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন এই অভিনেত্রী। সর্বশেষ একটি সিনেমার শুটিং করেছেন প্রভা। সিনেমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে। শিগগিরই আবারও শুটিংয়ে দেখা যেতে পারে তাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর