May 31, 2026, 1:01 pm

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

Reporter Name
  • আপডেট Sunday, July 6, 2025
  • 65 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে চাঁদাবাজির অভিযোগসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ, সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের দায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের কর্মকান্ড থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বহিষ্কারের বিষয়টা আমি এখনও জানি না। আমি চিকিৎসার জন্য দেশের বাহিরে আছি।
চাঁদাবাজি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন পুলিশের হাতে গ্রেপ্তার থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীর সাথে কথা বললে তিনি বলেন, আমি এই ব্যাপারটা মাত্র জানতে পারলাম। আমি কেন্দ্রে জানার জন্য চেষ্টা করতেছি।
এ ব্যাপারে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সওকত হোসেন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি হচ্ছে একটি বৃহত্ত গণমুখী দল। এই দলে কোন চাঁদাবাজের ঠাই নাই। দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেই সিদ্ধান্তকে সাদুবাদ জানাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর