July 24, 2026, 12:15 am

চমক রেখে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

Reporter Name
  • আপডেট Monday, July 15, 2024
  • 101 জন দেখেছে
স্পোর্টস ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আবারও মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে অজিরা। এই তিন সিরিজ উপলক্ষে আজ দল ঘোষণা করেছে তারা।
যুক্তরাজ্য সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন মিচেল মার্শ। ওয়ানডের অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়অ হয়েছে। এছাড়া বিশ্রামে আছেন সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডেকেছে ২০ বছর বয়সী ব্যাটার কুপার কনোলিকে। আর দুই সংস্করণেই ডাক পেয়েছেন আলোচিত ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। ওয়ার্নারের উত্তরসূরী হিসেবে ভাবা হচ্ছে তাকে। এদিকে, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ম্যাথু ওয়েড ও অ্যাশটন অ্যাগার।
স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্লেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), স্পেনসার জনসন, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা
ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিস (উইকেটকিপার), ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর