July 25, 2026, 1:07 am

চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, July 15, 2023
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ১০ টাকায় টিকিট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে চোখ পরীক্ষা করান তিনি।এ সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।চোখের পরীক্ষা শেষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন শেখ হাসিনা।

এ সময় তিনি হাসপাতালে আসা রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী। এর আগেও প্রধানমন্ত্রী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসা নিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর