October 10, 2026, 1:32 pm

গৌরিপুরে এলডিপি’র মতবিনিময় অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, September 21, 2024
  • 100 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ (উত্তর)জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) গৌরীপুর উপজেলা শাখার মতবিনিময় সভা সকালে অনুষ্টিত হয়। গত শুক্রবার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য এবং বহু শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্টাতা- অ্যাডভোকেট ড.আওরঙ্গজেব বেলাল দেশের বর্তমান প্রেক্ষাপটে  সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করনের লক্ষ্যে দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ লোকজনে সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা শাখার এলডিপির আহবায়ক মোহাম্মদ হানিফ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিটন এছাড়াও জেলা এলডিপির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, জেলা গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে উপস্থিত নেতৃবৃন্দ সবাই এলডিপি’র প্রেসিডেন্ট সাবেক সফল মন্ত্রী ডক্টর কর্নেল(অবঃ) অলি আহমদ(বীর বিক্রম) উনার আদর্শে বিশ্বাসী হয়ে দেশ গড়ার প্রত্যয়ে আত্মনিয়োগ করার অংঙ্গীকার ব্যক্ত করেন। এসময় উপস্থিত লোকজন অ্যাডভোকেট ড.আওরঙ্গজেব বেলাল’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর