July 4, 2026, 5:19 pm

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, August 13, 2025
  • 152 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মান্দার তলার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ছোট ভাই ও মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম সিকদারের ছেলে। তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, গোপালগঞ্জের পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে গত ১৬ জুলাই এনসিপির পথসভায় হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় সুজন সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ জুলাই গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলায় (মামলা নং-৩১) তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর