July 9, 2026, 8:43 pm

গোপন কিছু নয়, আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি : মেজর হাফিজ

Reporter Name
  • আপডেট Tuesday, March 19, 2024
  • 132 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গণমাধ্যমে প্রকাশিত ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে বিএনএমে যোগ দেওয়ার ছবি প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘এটা তো গোপন করার কিছু নয়। আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি। সাকিব আল হাসান দেশের গৌরব, তিনি এখানে কিছু করতে পারেননি। তবে অন্য কোথায়ও যোগ দিয়েছে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মেজর (অব.) হাফিজ বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, দেশে নোংরা রাজনীতি বিরাজমান। নির্বাচনি বৈতরণী পার হতে অনেক নোংরা খেলা খেলে থাকে, যে দলই সরকারে থাকে। রাজনীতিতে কোনো শর্টকার্ট বলতে কিছু নেই। সাধারণ মানুষের সঙ্গ ছাড়া রাজনীতিতে টিকে থাকা যায় না।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের পক্ষে যারা যোগাযোগ করেছে, তাদের বলেছি—৩২ বছরের রাজনীতিক জীবনে দল পরিবর্তন করা সম্ভব নয়। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমার সঙ্গে সামরিক বাহিনীর কয়েকজন বারবার অফার নিয়ে আসেন, সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে। সামরিক বাহিনীর কয়েকজন অবসরপ্রাপ্ত সদস্য সাকিব আল হাসান হাসানকে আমার কাছে নিয়ে আসেন। আমি তখন বলি, তুমি বিশ্বমানের খেলোয়াড়। তুমি রাজনীতি করবে কিনা সেটি তোমার ব্যাপার। সাকিব তার সিদ্ধান্ত নিয়েছে।
মেজর (অব.) হাফিজ বলেন, ‘নির্বাচনের আগে সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ঘোষণা দিলেন, আমি বিএনএম পার্টিতে যোগ দেব। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আমি এখানেই সংবাদ সম্মেলন করেছিলাম।
সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচনের আগেই বলেছি। যারা অফার নিয়ে এসেছিল, তাদেরকে বলেছি, এই বয়সে রাজনৈতিক দল পরিবর্তন করতে পারব না। আমার কোনো রাজনৈতিক বিলাস নেই। আমি নির্বাচন কমিশনে কাউকে পাঠাইনি। বিএনপির অনেক সংসদ সদস্য যোগাযোগ করেছিল, আমি তাদেরকে নিশ্চিত করেছি। বিএনএমের অনেকে অভিযোগ করে বলেছেন, আমি নাকি টালবাহানা করেছি।
মেজর (অব.) হাফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার মনে হয়, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই আমার বিরুদ্ধে এটা করেছে। আমি বিএনপি সরকারের শেষ সময়ে বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমি খেজুরের বদলে বরই খেতে বলিনি। সিন্ডিকেট করতে দেইনি। আমি বাবার দেওয়া বাড়িতে থাকি। আমার বিরুদ্ধে দুদকে কোনো অভিযোগও নেই।
‘আমি কি বিএনএমে যোগ দিয়েছি’, এমন প্রশ্ন রেখে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘কী দোষ আমার?’ তার বিরুদ্ধে কিছু না করার অনুরোধ জানান তিনি। দল ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়ে কখনো অসঙ্গতিপূর্ণ কথা বলেননি বলে জানান মেজর (অব.) হাফিজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর