July 9, 2026, 3:56 pm

গুলশানের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চলছে

Reporter Name
  • আপডেট Wednesday, March 6, 2024
  • 95 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: রাজধানীর গুলশান-২ এলাকায় বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার (৬ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটে ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এছাড়া অভিযানে রয়েছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ডিএনসিসি সূত্রে জানা যায়, বিভিন্ন রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না, তা দেখতে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর পরেই মূলত নড়েচড়ে বসেছে প্রশাসন। তারা অভিযান পরিচালনা করছে রাজধানীর বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর