July 7, 2026, 3:10 am

গাবতলী ও নারায়ণগঞ্জে আজ বিএনপির সমাবেশ

Reporter Name
  • আপডেট Wednesday, September 27, 2023
  • 141 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: সরকারের পদত্যাগ দাবিতে এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জে দুটি সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বেলা আড়াইটায় গাবতলী এসএ খালেক প্রপার্টি চত্বরে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেলা ৩টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ফতুল্লা পাসপোর্ট অফিস সংলগ্ন ময়দানের সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া বিএনপির শরিক দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এলডিপি বেলা ৩টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।গণতান্ত্রিক বাম ঐক্য সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচা হাই স্কুলের সামনে সমাবেশ ও পরে পদযাত্রা করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর