July 9, 2026, 3:58 pm

গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাবেদ আহমেদ সুমন সরকারের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, October 22, 2025
  • 108 জন দেখেছে

শারমিন আক্তার:: বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২১ অক্টোবর) টঙ্গী ৪৭নং ওয়ার্ড টিএনটি বাজার থেকে মুরকুন পর্যন্ত  দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন গাজীপুর-৬ আসনে বিএনপি মনোনয় প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন।
এসময় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, নব গঠিত (গাছা, পূবাইল, টঙ্গী) আসন হয়েছে। সে আসনে আমি দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। দল থেকে যে নির্দেশনা রয়েছে সে নির্দেশনা অনুযায়ী নিরলস ভাবে কাজ করে  যাচ্ছি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত  ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারে কর্মসূচি দিয়েছেন।  দেশবাসীর কাছে আমাদের প্রচার-প্রচারণা চলবেই ধানের শীষর পক্ষে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। মহিলাদের ভোট ধানের শীষেই হোক। আমরা চাই,মহিলারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে স্বৈরাচারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতৃত স্বৈরাচারের পতন ঘটিয়ে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, কোন ষড়যন্ত্রই বাংলাদেশকে পিছিয়ে রাখতে পারবে না। আমি আমাদের এই এলাকায় সকল নেতৃবৃন্দদের কাছে একটি কথা বলতে চাই, আপনারা জনগণের সাথে সুসম্পর্কে গড়ে তুলুন। জনগণের সাথে ভালো ব্যবহার করুন জনগণের সুখ দুঃখে পাশে থাকুন। আমরা কোন সন্ত্রাস চাঁদাবাজ হতে চাই না, আমরা চাই মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। মানুষকে ভালোবাসবো, মানুষকে সেবা করবো। বিনিময়ে মানুষ আমাদেরকে ভালবাসবে আমাদের ভোট দিবে। যারা দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করবে তাদের কোন ছাড় নেই। কেউ যদি এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে আমাদের জানাবেন। আমরা আমাদের উপরে নেতাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামীতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন, ৪৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি, ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, নূরী মোস্তফা খান।টঙ্গী থানা বিএনপির সাংগঠনিক, সম্পাদক কাজী হুমায়ন, সাবেক ছাত্র নেতা ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম আমিন। ও বিএনপি’র অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর