July 9, 2026, 7:35 pm

গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হাওলাদারের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

Reporter Name
  • আপডেট Saturday, October 18, 2025
  • 142 জন দেখেছে
মো: জাফর আলী:: টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, পুবাইল ও গাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আরিফ হোসেন হাওলাদারের প্রতি সমর্থন জানিয়ে এলাকা বাসির উদ্যোগে মতবিনিময় সভা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৪৬নং ওয়ার্ডের নোয়াগাও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোঃ সিরাজ মিয়ার
সঞ্চালনায় মত বিনিময় সভা, লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব গঠিত গাজীপুর ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাদা মনের মানুষ, নীলোভ রাজনীতিবিদ মোঃ আরিফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন দিপু,৪৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, প্রবীণ বিএনপি নেতা মোঃ তাঁরা মিয়া,মোঃ ইলিয়াস খান, মোঃ দুলাল মিয়া,আবুল হোসেন, আবুল হাসেম, মোঃ সিরাজ মিয়া,মোঃ আল আমিন, যুবদল নেতা মোঃ শাহিন মিয়া,গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আব্বায়ক সোবহান আহম্মেদ স্বপন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় মোঃ বাদল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর ৬ আসেনর বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ আরিফ হোসেন হাওলাদার বলেন, “গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি রাজনীতি করেছি আদর্শ নিয়ে, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। বিএনপি যদি ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করে, তাহলে আমাকে করবে বলে আমি আসা রাখি, দল আমাকে যেখানে মূল্যায়ন করে আমি ওই জায়গাটি থেকে দলের জন্য কাজ করে যাব। জনগণ দলের পাশে থাকবে।”
বক্তারা বলেন, “নবগঠিত এ আসনে দরকার একজন ক্লিন ইমেজ ও নির্যাতিত নেতা। মোঃ আরিফ হোসেন হাওলাদার আরো বলেন গাজীপুরে সবচেয়ে বেশি মামলা ও জেল খেটেছেন, কিন্তু কখনও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। তিনি দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক।”
স্থানীয় নেতৃবৃন্দ তাঁর মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সভা শেষে আরিফ হাওলাদার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর