July 9, 2026, 1:31 pm

গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয় প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, October 11, 2025
  • 98 জন দেখেছে

মো: জাফর আলী:: টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য শুক্রবার লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ ওয়ার্ড গোপালপুর এলাকায় এ উপলক্ষে এক মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ৪৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: কাউসার ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনয় ছিলেন ৪৪নং ওয়ার্ড সহসভাপতি দেলোয়ার হোসেন জাকির। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আরিফ হোসেন হাওলাদার।
তিনি বলেন, গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি রাজনীতি করেছি আদর্শ নিয়ে, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। বিএনপি যদি ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করে, তাহলে আমাকে করবে বলে আমি আশা করছি। দল আমাকে যেখানে মূল্যায়ন করবে আমি ওই জায়গায় থেকে দলের জন্য কাজ করে যাব। জনগণ দলের পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন দিপু, মোকলেছুর রহমান, স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী নেতা মোস্তাফিজুর রহমান রাব্বি, মিজানুর রহমান, জাকির হোসেন, ওবায়দুল হক তুহিন, ইঞ্জিঃ আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, শাহ আলম বাবু, জাকির হোসেন রনি, খোরশেদ আলম, সিরাজ মিয়া, ইব্রাহিম আলী, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সোহেল রানা বাবু, নজরুল ইসলাম, জুলহাস মিয়া, ছাত্রদলের নেতা কামরুল ইসলাম, সাব্বির হোসেন, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আব্বায়ক সোবহান আহম্মেদ স্বপন, নাজিউর রহমান নাজিম হাওলাদার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর