May 31, 2026, 7:50 am

গাজীপুর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী টঙ্গীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

Reporter Name
  • আপডেট Sunday, November 23, 2025
  • 79 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমানের উদ্যোগে ও ইউরোপ এইড ফাউন্ডেশনের সহযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মোট ৩০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। সভায় ড. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোহাঃ জামাল উদ্দিন।
প্রধান অতিথি মোহাঃ জামাল উদ্দিন বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শারীরিক প্রতিবন্ধকতার কারণে কেউ যেন পিছিয়ে না পড়ে—এই লক্ষ্যেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এমন সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক নেয়ামত উল্লাহ সাকের,টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসেন ভূইয়া,গাছা থানায় জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাষ্টার, জামায়াতে নেতা ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নেয়ামত উল্লাহ ভূইয়া,ইউরোপ এইড ফাউন্ডেশনের কর্মকর্তা ইমরুল কায়েসসহ স্থানীয় নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর