স্টাফ রিপোর্টার, টঙ্গী :: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর – ৬ আসনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। নির্বাচনী সীমানা পুর্ণ:নির্ধারণের পর গাজীপুর-২ আসন থেকে হতে যাচ্ছে প্রস্তাবিত গাজীপুর-৬ সংসদীয় আসন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪-৫৭ নং ওয়ার্ড গাছা, টঙ্গী ও পুবাইল নিয়ে গঠিত হচ্ছে নতুন সংসদীয় আসন গাজীপুর-৬।
নির্বাচনকে সামনে রেখে নবগঠিত গাজীপুর-৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্তীর প্রতিযোগিতা তৃীব্র হয়ে উঠেছে। এই দৌড়ে ব্যাপক জনপ্রিয় ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় উপস্থিতির কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকালে টঙ্গীর বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউণ্ডেশনের গোলাপ মঞ্চের সামনে এক সাক্ষাৎকারে তিনি জানান, নবগঠিত গাজীপুর-৬ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। অবশ্যই আমি দলীয় মনোনয়ন পাওয়া যোগ্য। দল থেকে আমাকে প্রস্তুতি নিতে বলেছেন। এবং মনোনয়ন বিএনপির দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হবো। ইনশাহআল্লাহ। বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। এবং এলাকার উন্নয়ন,বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য কাজ করে যাবো।
তিনি আরও বলেন,গাজীপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে চাই। শ্রমিকদের ছেলে মেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সে ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। বেকারত্ব দূরীকরণে নতুন নতুন মিল-কারখানা তৈরি করা হবে। এসব কারখানা যাতে পরিবেশবান্ধব হয় সেদিকে নজর দেয়া হবে। বিএনপি প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে হাসান সরকার বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছেন। এই কর্মসূচিকে তৃণমূলের মানুষের কাছে নিয়ে যেতে চাই। দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছি। ৩১ দফার মধ্যেই আগামী দিনের বাংলাদেশ গঠনে সবকিছু উল্লেখ রয়েছে। আমরা জনগণের দারপ্রান্তে ৩১ দফা পৌঁছে দিচ্ছি। বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার গাজীপুরে বিএনপির একজন প্রবীণ ত্যাগী নেতা। গাজীপুর-৬ আসনে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি টঙ্গী পৌরসভার সাবেক চেয়ারম্যান,সাবেক সংসদ সদস্য ও সাবেক সভাপতি গাজীপুর জেলা ও মহানগর বিএনপি,সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা ছিলেন।