আশরাফুল শ্রাবণঃ গাজীপুর ৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন এর নির্দেশনায় দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৫৭ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়।
উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন শিশির, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, টঙ্গী পূর্ব থানা যুবদলের অন্যতম নেতা গাজী মোশারফ,ডুবলি ,টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী। জাকারিয়া রিছাল,মাহিন সরকার, সৌরভ সরকার,লাবিব সরকার, আবির সরকার সহ ৫৭ নং ওয়ার্ড এর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরন কালে জনগণের কাছে ধানের শীষে মার্কায় ভোট ও দোয়া চেয়ে, মাহিন সরকার বলেন, আমার বাবা, জাবেদ আহমেদ সুমন এর জন্য সকলের দোয়া করবেন ও ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।