July 9, 2026, 8:42 pm

গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ঈগল প্রতীকে ব্যাপক গণসংযোগ

Reporter Name
  • আপডেট Wednesday, December 20, 2023
  • 127 জন দেখেছে

জয়নাল আবেদীন সরকার :: গাজীপুর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম আজ বুধবার দিনব্যাপী গাজীপুর-২ আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগ চলাকালে হাজার হাজার নেতাকর্মী সাথে ছিলেন। এ সময় সাধারণ ভোটারদের কাছে ঈগল মার্কায় ভোট চান। এ সময় ভোটাররা সাইফুল ইসলামকে দেখতে ছুটে আসেন। তারা সাইফুল ইসলামের ঈগল মার্কায় ভোট দেয়ার অঙ্গীকার করেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিনিয়ত গণজোয়ার সৃষ্টি হচ্ছে। মো: সাইফুল ইসলাম ঈগল মার্কায় ভোট প্রার্থনাকালে স্থানীয় এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরছেন। নির্বাচনের জয়ের পরে যেন তাদের এলাকার সমস্যা সমাধান করবেন এমনই অঙ্গীকার আদায় করে নিচ্ছেন ভোটারেরা। সাইফুল ইসলাম ভোটারদের আশ্বস্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে গাজীপুর-২ আসনকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলা হবে। বিভিন্ন এলাকায় গনসংযোগকালে মো: সাইফুল ইসলামের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়। এলাকার মানুষ ঈগল প্রতীকে ভোট দেবার আহ্বান জানিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর