June 4, 2026, 3:48 am

গাজীপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

Reporter Name
  • আপডেট Wednesday, December 24, 2025
  • 145 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর থেকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আবু সাঈদ মোহাম্মদ ফারুক, গাজীপুর-২ সংসদীয় আসনের পরিচালক এবং মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বায়তুল মাল সেক্রেটারি মাওলানা শাখাওয়াত হোসাইন, মোঃ রফিকুল ইসলাম, সদর থানা জামাতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ সাদিকুজ্জামান খানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয় এবং আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমে সাফল্য, দেশ ও জাতির কল্যাণ এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর