July 9, 2026, 7:34 pm

গাজীপুর-১ আসন প্রার্থীতা ফিরে পেলেন নিয়াজ উদ্দিন, নেতাকর্মীদের উল্লাস

Reporter Name
  • আপডেট Sunday, December 10, 2023
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আপিলের পর গাজীপুর-১ আসনে জাতীয় পার্টির আরেক প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন প্রার্থীতা ফিরে পেয়েছেন। আজ রবিবার বিকেলে নির্বাচন কমিশনারের আপিল বিভাগ যাছাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
নিয়াজ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় কালিয়াকৈর ও গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর থেকে ১৮ নম্বর ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন। দলীয় নেতাকর্মীরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে জাতীয় পার্টির জিএম কাদের স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পান এম এম নিয়াজ উদ্দিন।
সেই দলীয় মনোনয়ন নিয়ে ৩০ নভেম্বর জেলা রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল আলম ১ ডিসেম্বর বাচাই পর্বে জাতীয় পার্টির দুই জনের মধ্যে আলা আমিন সরকারের বৈধ ঘোষণা করে নিয়াজ উদ্দিনের মনোনয়পত্র বাতিল করেন। পরে জাতীয় পার্টি প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন নির্বাচন কমিশনারের টাইব্যুনালে মনোনয়নপত্র বৈধতার জন্য আপিল করেন। রবিবার বাছাই শেষে নিয়াজ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এ নিয়ে গাজীপুর-১ আসনে জাতীয় পার্টির দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর উপজেলার জাতীয় পার্টি সদস্য সচিব মো. নজরুল ইসলাম বাবু বলেন, গাজীপুর-১ আসনে জাতীয় পার্টির নেতা এমএম নিয়াজ উদ্দিন মনোনয়নপত্র জমা দিলে জেলা রিটার্নিং কর্মকর্তা তা অবৈধ ঘোষণা করেন। পরে প্রধান নির্বাচন কমিশনে তা বৈধতা পায়। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা ফিরেছে।
আমরা প্রার্থীকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর