July 9, 2026, 3:58 pm

গাজীপুর-১ আসনের নৌকার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

Reporter Name
  • আপডেট Sunday, December 24, 2023
  • 104 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের সাথে গাজীপুর-১ আসনের নৌকার প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডঃ আ.ক.ম মোজাম্মেল হকের মতবিনিময় সভা আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের মৌচাক এলাকায় তার নির্বাচনী বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠ, অবাদ নিরেপেক্ষ এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে তারা নির্বিগ্নে ভোট দিতে পারে সেই জন্য সাংবাদিকদের সার্বিক সহয়োগীতা কামনা করছি।
এছাড়া তিনি গাজীপুর-১ সংসদীয় এলাকায় তার ১৫ বছরের বিভিন্ন উন্নয়নমুলক তথ্য তোলে ধরেন। এসময় সাংবাদিকদের কাছে তার প্রত্যাশা কি এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাংবাদিকরা যাতে তাদের লেখনির মাধ্যমে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের উন্নয়নের চিত্র বিশে^র দরবাবে তোলে ধরে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করে।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগে নেতা মোঃ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এ্যাড আজমতউল্লাহ খান , সুপ্রীম কোর্টেও এডভোকেট সফিকুল ইসলাম বাবুল, গাজীপুর-১ আসনের নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাথারন সম্পাদক রফিকুল ইসলাম তুষার, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হক প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর