October 9, 2026, 2:26 pm

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কর কর্মকর্তা মসিউদ্দৌলা হায়দারের ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Tuesday, June 17, 2025
  • 212 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কর কর্মকর্তা বিশিষ্ট সমাজ সেবক শাহ্‌জাদা সৈয়দ মসিউদ্দৌলা হায়দার শাহ্সাহেব সোমবার রাত ১০:৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন   ( ইন্নালিল্লাহি….. রজিউন )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রি, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও ভক্তবৃন্দ রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ মাগরিব পাগাড় শাহ্সাহেব বাড়ী হায়দারী দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তাঁর লাশ দরবার শরীফ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর