স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের কড়ইতলা মহল্লায় নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপির সহধর্মীনি খাদিজা রাসেল। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক কমিশনার মো: সেলিম মিয়া। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নূর মোহাম্মদ মামুন, কড়ইতলা বাইতুন নূর জামে মসজিদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোঃ সাদেক হোসেন খান, মহিলা আওয়ামীলীগ নেত্রী আয়শা আক্তার আশা, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহা বেগম, কড়ইতলা বাইতুন নূর জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি তৃণমূল নেতা জয়নাল আবেদীন, সেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক অনিক, মটর চালক লীগ নেতা দুলাল হোসেন, টংগী পশ্চিম থানা মৎস্য জীবি লীগের সাধারণ সম্পাদক সোহেল, মৎস্য জীবি লীগ নেতা সুমন, যুব মহিলা আওয়ামী লীগ নেত্রী পারুল আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন,মরিয়ম, শাহনুর আক্তারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, উন্নয়ন অগ্রযাত্রা ধারা অব্যাহত রাখতে আগামী ৭ ই জানুয়ারী নৌকা মার্কা কে করার বিকল্প নেই। জাহিদ আহসান রাসেল এমপি কে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে ভূমিকা পালন করার আহবান জানান।