শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডবাসী আইয়ুব আলীকে কাউন্সিলর হিসেবে দেখতে চায়। এলাকাবাসী জানান, ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতি সাথে জড়িত আইয়ুব আলী। তিনি বৃহত্তম টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও টি এন্ড টি কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সম্মানিত অভিভাবক সদস্য। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।
৪৭ নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, আইয়ুব আলী দীর্ঘদিন যাবত ৪৭ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন। এর মধ্যে মশা নিরসনে ওষুধ বিতরণ, জলাবদ্ধতার নিরসনে, ড্রেনেজ ব্যবস্থা প্রশস্ত ও উন্নতিকরণ, ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তা প্রশস্ত ও নতুন রাস্তা নির্মাণে বিশেষ ভূমিকা রাখছেন। এছাড়াও সামাজিক-মানবিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি ও সহযোগিতা, নিম্ন আয়ের মানুষদের মাঝে টিসিবির কার্ড বিতরণ, গরীব এবং দুঃখী অসহায় মানুষদের সহযোগিতা করে ওয়ার্ডবাসীর মন জয় করেছেন। আইয়ুব আলীকে স্থানীয় এলাকাবাসী আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চান।