স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত। আজ শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম, পিপিএম, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বক্তব্য শুনেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনারদ্বয়, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ ।