মোঃ আক্তার হোসেন ডালি :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে যানবাহন শাখায় আজ সংযোজন করা হয়েছে নতুন ১০টি অত্যাধুনিক মোটরসাইকেল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও মাঠপর্যায়ে দ্রুত সাড়া প্রদানের লক্ষ্যে এই যানবাহনগুলো সংযুক্ত করা হয়েছে। সম্মানিত পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান নিজে উপস্থিত থেকে নতুন যানবাহনসমূহ পরিদর্শন করেন এবং ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “এই নতুন যানবাহনগুলো পুলিশের মোবিলিটি বৃদ্ধি করবে এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এস. এম. শফিকুল ইসলামসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নতুন এই মোটরসাইকেল সংযোজনের মাধ্যমে গাজীপুর নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গাজীপুর মহানগরবাসীর নিরাপত্তা এখন আরও এক ধাপ এগিয়ে।