July 9, 2026, 3:58 pm

গাজীপুর মহানগর যুবদল নেতা মুহাম্মদ আলীর উদ্যোগে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Thursday, July 17, 2025
  • 75 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: অন্তরবর্তীকালীন সরকারের উদাসীনতায় সারাদেশে নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে টঙ্গীর মিলগেট থেকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক দখল করে কলেজ গেট গিয়ে শেষ হয়। বিশাল বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী। মিছিলে অংশ গ্রহণ করেন যুবদল নেতা টুটুল, ফয়েজ, আরিফ, তারেক, বাবু, সেন্টু, বাদশা, রাজু, মাহাবুব, শাকিলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুবদল নেতা মুহাম্মদ আলী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিএনপি ও দেশনায়ক তারেক রহমানকে বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর