স্টাফ রিপোর্টার গাজীপুরঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে গাজীপুর মহানগর পার্টি অফিসে মহানগর যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।