July 9, 2026, 3:58 pm

গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • আপডেট Thursday, July 17, 2025
  • 100 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগর শাখা। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২ দিকে মহানগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা মহানগর পার্টি অফিসে জড়ো হন। পরে একত্রিত হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা। গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো. সাজেদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে জয়দেব পার্টি অফিসের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও প্রতিটি থানা এবং ওয়ার্ডের হাজারো নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু।আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র প্রতিবাদ জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর