July 9, 2026, 9:53 am

গাজীপুর মহানগর বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Monday, October 27, 2025
  • 82 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি কোনাবাড়ি বিসিকের ১নং গেট থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নতুনবাজার প্রদক্ষিণ করে পুনরায় বিসিকের ১নং গেটে এসে শেষ হয়।
এ সময় বাবুল হোসেন বলেন, দলের দুর্দিনে যে মানুষটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের প্রতিটি কার্যক্রম অব্যাহত রেখে দলকে সুসংগঠিত রেখেছেন; সেই নেতার বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলেই রাজনৈতিক কৌশল হিসেবে তার বিরুদ্ধে এ অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ মিথ্যা অপপ্রচারকারীদের প্রতি তীব্র প্রতিবাদ জানান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সেলিম সরকার, রেজাউল করিম মাস্টার, মেহেদী হাসান রিয়াদ,মাসুম রানা, আরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, মামুনুর রশিদ, হাবিবুর রহমান,আজিজুল ইসলাম, ওয়াসিফ সালিম, রিফাতসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর