July 9, 2026, 10:07 am

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নেতৃত্বে টঙ্গীতে লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, December 28, 2023
  • 313 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ করেছে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। আজ বৃহস্পতিবার কলেজ গেট, চেরাগআলী মার্কেট, সফিউদ্দিন সরকার মার্কেট, স্কুইব রোড, ফাইসন্স রোডসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন  দোকানপাট ও জনসাধারণের হাতে লিফলেট বিতরণ করেন। এই লিফলেট বিতরণের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মণ্ডল, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল ভূঁইয়া, পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, হাজী জহিরুল ইসলাম, হারুন অর রশিদ, আব্দুর রহমান বাবু, সালাউদ্দিন, বেলাল হোসেন, বিল্লাল হোসেন মুকুল, খোরশেদ আলম ও রমজান হোসেন প্রমুখ।
এ সময় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ৭ জানুয়ারি ডামি ভোট বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকা, সরকারকে সব প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল দেওয়া থেকে বিরত থাকা, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম-ফলে ব্যাংকের মাধ্যমে যথাসম্ভব লেনদেন এড়িয়ে চলা, রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তরা হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর