July 9, 2026, 2:52 pm

গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা

Reporter Name
  • আপডেট Monday, April 14, 2025
  • 51 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি’র বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। নববর্ষের প্রাণবন্ত আবহে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ছিলেন বর্ষবরণ উৎসবের অনুষঙ্গসমূহে সজ্জিত। ছেলেরা পরেছিলেন বাহারি পাঞ্জাবি, ফতুয়া, কারও মাথায় ছিল রঙিন পাগড়ি, আবার অনেকে গলায় জড়িয়েছিলেন দেশীয় গামছা। মেয়েদের অনেকেই এসেছিলেন লাল-সাদা শাড়িতে, হাতে চুড়ি, কপালে টিপ, মাথায় ফুলের মালা এবং গলায় শুভ নববর্ষ লেখা ব্যাজ। অনেকেই হাতে তুলে নিয়েছিলেন লাল-সাদা রঙের ব্যানার, যেখানে লেখা ছিল ‘শুভ নববর্ষ’। কারও কারও মুখে বাজছিল বৈশাখী গানের সুর, অনেকে নেচে-গেয়ে উৎসবের আবহ আরও প্রাণবন্ত করে তুলেন।
গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে শুরু হয় শোভাযাত্রা। এতে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
শোভাযাত্রাটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে নাচ-গান, বাদ্যযন্ত্র ও বৈশাখী উৎসবের রঙে রঙিন পরিবেশে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করে নাওজোড় এলাকায় গিয়ে শেষ হয়। পথজুড়ে সাধারণ মানুষ উৎসুক চোখে শোভাযাত্রা উপভোগ করেন এবং অনেকেই তা মোবাইল ক্যামেরায় ধারণ করেন।
মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার বলেন, বাংলা নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। বিএনপি সবসময়ই এই সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর