নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগর তাঁতীদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান নবগঠিত গাজীপুর মহানগর তাঁতীদলের সহ-সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তাঁতীদলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ ঘটনার পর মো: জজ মিয়া বিভিন্ন গণমাধ্যমকর্মীদেরকে জানান, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড বড় দেওড়া ফকির মার্কেট এলাকার খাজা মাদবরের ছেলে। আমি এলাকার একজন বিত্তবান পরিবারের ছেলে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমার বাড়ি ও গার্মেন্টস কারখানা আত্মসাৎ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য আওয়ামীলীগের নেতাকর্মীদের কাছে যাইতে বাধ্য হয়েছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর্দশের সৈনিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী বলে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার আমাকেসহ আমার পরিবারের সকল সদস্যকে ষড়যন্ত্র করে মামলা-হামলা ও নির্যাতন করেছে। আমি ও আমার পরিবারের কেউ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। যতদিন বেঁচে থাকবো বিএনপির সাথেই থাকবো।
এছাড়াও বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার পরিবারের সাথে আমার পরিবারের অনেক ভালো সম্পর্ক রয়েছে। আমি অতীতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে রাজপথে ছিলাম। ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আমরা আবার মুক্তভাবে বিএনপির রাজনীতি করতে পারছি। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামীলীগের একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে আবারো বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এই ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। আমি দলীয় নেতাকর্মীদের অনুরোধ করছি আপনারা কেই এই অপপ্রাচারে বিভ্রান্ত হবেন না। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।