স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কাজী রেজাউল করিম রানার আত্মার রুহের মাগফেরাত কামনায় গত শুক্রবার বাদ আসর গাজীপুর দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতি দলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী ও সদস্য সচিব তাজউদ্দিন তাজুসহ গাজীপুর মহানগর তাঁতি দলের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী রেজাউল করিম রানা ছিলেন এলাকার একজন সৎ, ত্যাগী নেতা। আজ তাঁর রুহের মাগফিরাত কামনায় গাজীপুর মহানগর তাঁতীদল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা মরহুম কাজী রেজাউল করিম নার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। দোয়া ও আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়। শুক্রবার বাদ আসর