July 9, 2026, 11:00 am

গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Thursday, April 10, 2025
  • 156 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুর শিববাড়ী বাসস্ট্যন্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক মহাসড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর তাঁতীদলের সদস্য সচিব তায়জুদ্দিন তাজু, যুগ্ম আহ্বায়ক আতিকুল্লা মিঠু, যুগ্ম আহ্বায়ক মো: উসমান গনি, টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক ও  গাজীপুর মহানগর যুগ্ম আহ্বায়ক সোহেল সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মো: মুকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো: শান্ত, যুগ্ম আহ্বায়ক মো: ইজ্জত আলী, যুগ্ম আহ্বায়ক মো: মামুন, মহানগর তাঁতীদলের সদস্য হাসান চঞ্চল, মো: আলম, মো: রতন, মো: মেহেদী, মো: শাহিন, মো: মমিনসহ তাঁতীদলের সকল থানার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরাইলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোনো মুসলিম দেশ সহ্য করতে পারে না। ফিলিস্তিনে কিভাবে নিরীহ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবী আজ মজলুম মানুষদের কান্নায় ভারি হয়ে উঠছে। আজকে আমরা ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানাচ্ছি। এ হামলা বন্ধ করতে বিশ্বের সকল মুসলমানদের ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর