April 21, 2026, 12:20 am

গাজীপুর মহানগরীতে জামায়াতের উদ্যোগে শিবিরের দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল

Reporter Name
  • আপডেট Wednesday, March 4, 2026
  • 49 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জামায়াতে ইসলামি গাজীপুর মহানগর মেট্রো সদর থানা শাখার উদ্যোগে ছাত্রনেতৃবৃন্দ ও দায়িত্বশীল ভাইদের অংশগ্রহণে মঙ্গলবার এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেট্রো সদর থানা জামায়াতের আমীর মো. ছাদেকুজ্জামান খানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মো. তারেকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি মো. হোসেন আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেট্রো সদর থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব গাজী ও মো. জালাল উদ্দিন। এছাড়া সদর থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর মেট্রো সদর থানা ছাত্রশিবিরের সভাপতি মেহেরাব হোসাইন, শিমুলতলী থানা শিবিরের সভাপতি আবু হানিফ খন্দকার, সালনা থানা শিবিরের সভাপতি জোনায়েদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহিস সাকিব, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ, সদর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা কাজী মাহফুজুল্লাহ, ইঞ্জিনিয়ার এফ এম জাহিদ আহমেদ, মাওলানা আবু তাহের, থানা সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম নজীবসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নৈতিক নেতৃত্ব গঠন এবং সমাজসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর