May 30, 2026, 11:40 pm

গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম ও পূর্ব থানার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

Reporter Name
  • আপডেট Saturday, December 2, 2023
  • 181 জন দেখেছে
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম ও পূর্ব থানার ১৮ নভেম্বর অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে গঠিত দুই কমিটির শপথ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর এনএফসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী সাইদ ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আতিক সকলকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কিডস হ্যাভেন স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ শওকত আলী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মেরিট স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, ইউনাইটেড মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন, হাজী ফজর আলী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনসহ দুই থানার নবনির্বাচিত কর্মকর্তাগণ এবং এসোসিয়েশনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পশ্চিম থানার নবনির্বাচিত সভাপতি আল-হেলাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক নীড এডুকেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান তাদের পরিষদের সকল সদস্যদের নিয়ে শপথ বাক্য পাঠ করেন।
অন্যদিকে পূর্ব থানার নবনির্বাচিত সভাপতি ধূমকেতু পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ক্যামব্রীজ স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন হাওলাদার তাদের পরিষদের সকল সদস্যদের নিয়ে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠের পর উভয় কমিটি দুই বছরের জন্য দায়িত্ব ভার গ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর