স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে (মে ২০২৫) মাসের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এর সভাপতিত্বে মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মে মাসের অপরাধ পর্যালোচনাপূর্বক গাজীপুর জেলায় অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সভায় উপস্থিত ছিলেন খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, লিপি রানী সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ মেরাজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার,কালিয়াকৈর সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং জেলার উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রমুখ ।