April 27, 2026, 6:25 pm

গাজীপুর জেলা যুবদলের সদস্যসচিব অ্যাড. রফিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name
  • আপডেট Monday, April 27, 2026
  • 6 জন দেখেছে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম। তাকে দলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্বপদ ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ (২৬ এপ্রিল) অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হলো। এখন হতে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলা যুবদলের সাংগঠনিক সকল সিদ্ধান্ত গৃহীত হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এদিকে দলীয় পদ ফিরে পেয়ে জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সেক্রেটারি ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় আমাকে অব্যাহতি দিয়ে স্বপদে বহাল করেছেন। এটি খুবই আনন্দের খবর; আমি দলের প্রতি কৃতজ্ঞ। দল যখন যে সিদ্ধান্ত নিবে সেটাই শিরোধার্য। দল যখন যাকে নিয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে চলাই রাজনৈতিক নেতা এবং কর্মীর কাজ। দলের যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমি সেটি সর্বোচ্চ দিয়ে পালন করার চেষ্টা করব। পুনরায় পদ ফিরে পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর