May 29, 2026, 4:31 am

গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

Reporter Name
  • আপডেট Wednesday, October 18, 2023
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাজীপুর পুলিশ লাইন্স প্রাঙ্গণে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও গাজীপুর জেলা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাজীপুর জেলার সভানেত্রী জিনিয়া ফারজানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাজীপুর জেলার সভানেত্রী জিনিয়া ফারজানা। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজমুস সাকিব খান প্রমুখ। পরে অতিথিরা শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দিবসটি পালন উপলক্ষে একই স্থানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশ ও পুনাক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর