May 31, 2026, 3:02 am

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মরণে’ বৃক্ষরোপণ ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Thursday, July 17, 2025
  • 93 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জুলাই’২৪ গণঅভ্যুত্থান এর গৌরবময় স্মৃতি ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‌্যালি শেষে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্টদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি প্রশাসন ভবন সংলগ্ন মাঠে একটি করে ফলদ গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ—সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণঅভ্যুত্থানের চেতনাকে ‘সবুজ ভবিষ্যৎ’ এর সঙ্গে যুক্ত করার বার্তা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্টদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং ডিপ্লোম্যাট ওয়ার্ল্ডের নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন, গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, রেজিস্ট্রার এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত দর্শকবৃন্দকে আবিষ্ট করে তোলে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি ডকুমেন্টারি এবং গাকৃবির ইতিহাস-ঐতিহ্য ও সাফল্যের উপর ডকুমেন্টারির প্রদর্শনী। এরপর স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। এ পর্বে বিশ্ব পরিবেশ দিবস’২৫ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সাফল্যে অভিভূত হয়ে বলেন, এ বিশ্ববিদ্যালয়ের এতসব অর্জনই প্রমাণ করে যে এটি নিঃসন্দেহে একটি অনন্য শিক্ষাঙ্গন। এ বিশ্ববিদ্যালয়ের সাথে ভবিষ্যতে আরও উষ্ণ সম্পর্ক তৈরি হবে বলেও রাষ্ট্রদূত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আজকের এই আয়োজন সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। জুলাই’২৪ গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্রের ইতিহাসে এক সাহসী অধ্যায়, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ও তরুণদের আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে উঠেছে।
দিনব্যাপী এই আয়োজনে বিকেলে পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘জুলাই শহিদ স্মরণে’ বিশেষ আলোচনা সভা এবং বাংলাদেশ মঞ্জুরী কমিশন প্রেরিত ও গাকৃবি কর্তৃক নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর