May 30, 2026, 10:37 pm

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আন্তর্জাতিক রিজেনারেটিভ কৃষি সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, December 12, 2025
  • 234 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম:: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রিজেনারেটিভ এগ্রিকালচার ফর সাসটেইনেবল ফুড সিকিউরিটি ২০২৫, যার লক্ষ্য বিশ্বব্যাপী গবেষণা, উদ্ভাবন ও অভিজ্ঞতার সমন্বয়ে টেকসই খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ রূপরেখা তৈরি। আজ শুক্রবার বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি সুইজারল্যান্ডের এগ্রোস্কোপ প্রধান ড. স্টিফেন ম্যান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। পাকিস্তান, ইথিওপিয়া, সুইজারল্যান্ড, নাইজেরিয়া এবং দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ুগবেষণা প্রতিষ্ঠান থেকে আগত ১,২০০ গবেষকের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় বৈশ্বিক জ্ঞানমেলায়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন ট্রেজারার ও অর্গানাইজিং কমিটির কনভেনার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং উন্মোচন করা হয় সম্মেলনের অ্যাবস্ট্র্যাক্ট বই।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুরের প্রফেসর ড. ওয়াজিদ নাসিম যাতই, যিনি রিজেনারেটিভ কৃষির বৈশ্বিক প্রেক্ষাপট, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তৃতায় জোর দেওয়া হয় আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং টেকসই খাদ্য ব্যবস্থার জন্য সমন্বিত কর্মপরিকল্পনার ওপর।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, মাটিকে বাঁচানো, কৃষিকে পুনরুজ্জীবিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়া আমাদের মহান দায়িত্ব। এই সম্মেলন শুধুই জ্ঞান বিনিময় নয়, বরং বৈশ্বিক সহযোগিতা ও মানবিক দায়বদ্ধতার অনন্য সেতুবন্ধন। পরে পাকিস্তানের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা চাদর পরিয়ে দেন ড. যাতই।
সম্মেলন ঘিরে সরকারি-বেসরকারি খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো স্টল প্রদর্শনীর মাধ্যমে তাদের উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি তুলে ধরে, যেগুলো অতিথিরা পরিদর্শন করেন। প্রথম দিনের টেকনিক্যাল সেশনে ১০টি থিমেটিক এরিয়ায় ১০টি অগ্রগামী গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যেখানে খাদ্য উৎপাদনের স্থায়িত্ব, জলবায়ু পরিবর্তন, রিজেনারেটিভ ফার্মিং, ডিজিটাল এগ্রিকালচারসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসে। দ্বিতীয় দিনে আরও ১০টি থিমেটিক এরিয়ায় গবেষণা উপস্থাপন, ওরাল ফ্ল্যাশ, পোস্টার প্রেজেন্টেশন, র‌্যাপোর্টাস সামারি এবং প্রতিযোগিতায় শ্রেষ্ঠদের পুরস্কার প্রদান করা হবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর