October 9, 2026, 5:58 am

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বছরের অর্জন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, November 4, 2025
  • 111 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বছরের অর্জন শীর্ষক মতবিনিময় সভা ও প্রেস কনফারেন্স সোমবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ শুধু বাংলাদেশের কৃষি উন্নয়নে নয়, বরং দক্ষিণ এশিয়ার জ্ঞানভিত্তিক কৃষি বিপ্লবের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে চলেছে। গত এক বছরে আমাদের প্রতিটি অর্জন শুধু পরিসংখ্যান নয়, বরং প্রতিটি পদক্ষেপে আছে মাটির গন্ধ, কৃষকের ঘামের গৌরব, গবেষণাগারের নীরব ত্যাগ, অভিজ্ঞ অগ্রজদের আলোকিত পথচলা আর তরুণ বিজ্ঞানীদের স্বপ্নের দীপ্তি।
তিনি বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি জ্ঞান, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধের এক আলোকবর্তিকা। আমরা এমন এক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা প্রকৃতির সঙ্গে সখ্য রেখে বাংলাদেশের কৃষিকে বিশ্বমানের টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর