August 18, 2026, 1:39 pm

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জুলাই’২৪ গণঅভ্যুত্থান স্মরণে স্থিরচিত্র প্রদর্শনী

Reporter Name
  • আপডেট Sunday, August 3, 2025
  • 101 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজ রোববার জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রক্তস্নাত সেই দিনের বীর শহিদদের স্মরণে আয়োজিত এই প্রদর্শনীতে প্রতিরোধ, ত্যাগ ও বিজয় ইতিহাসের নিখুঁত চিত্রায়ন তুলে ধরা হয়। স্থিরচিত্রে স্থান পেয়েছে জুলাই বিপ্লবে শহিদদের সাহসী ছবি, আহতদের নির্মম নির্যাতনের বিভৎস চিত্র। এছাড়া জুলাই আন্দোলনে গাজীপুর কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা, প্রবাসী বাংলাদেশিদের তেজদীপ্ত ভূমিকাসহ বিভিন্ন বিষয়। বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নিচে প্রদর্শিত স্থিরচিত্র অনুষ্ঠানের দুপুর ১২ টায় শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই স্থিরচিত্রগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের অস্তিত্ব, চেতনা ও অদম্য সাহসের প্রতিচ্ছবি। গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ জাতিকে সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা যুগিয়েছে। এ সময় উপাচার্য দলমত নির্বিশেষে একতাবদ্ধ থেকে যেকোনো অপতৎপরতাকে রুখে দেয়ার আহ্বান জানান।
আলোচকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থিরচিত্র প্রদর্শনী উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ নাসিমুল বারী। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, রেজিস্ট্রার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অনেকেই। বিশ্ববিদ্যালয়ের যানবাহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়া উদ্দীন কামালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ট্রেজারার। তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের চেতনা হৃদয়ে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত করার আহ্বান জানান। প্রদর্শনীর সভাপতির বক্তব্যের সমাপ্তিতে উপাচার্য মহোদয়সহ অতিথিবৃন্দ স্থিরচিত্র ঘুরে দেখেন এবং প্রদর্শিত প্রতিটি চিত্রকর্মের শিল্পমান ও ঐতিহাসিক তাৎপর্যের প্রশংসা করেন। এই আয়োজনে শুধু অতীতের স্মৃতি সংরক্ষিত হয়নি, বরং তা আগামী দিনের প্রত্যয়ে পরিণত হয়েছে, একটি সচেতন, সাহসী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার মশাল হাতে তুলে নেওয়ার অঙ্গীকারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর