July 9, 2026, 7:49 pm

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে অল্টিমেটাম

Reporter Name
  • আপডেট Thursday, August 15, 2024
  • 90 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের আশু সুস্থতার জন্য দোয়া করা হয়।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানসহ আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মো. গোলাম রসূল, ড. মো. আবু আশরাফ খান, ড. নাসরিন আক্তার আইভি, ড. মো. আশরাফুল হক, ড. মো. মসিউল ইসলাম, শফিকুল ইসলাম খান, মো. আব্দুল্লাহ মৃধা, মো. শফি উদ্দিন ও মো. রেজাউল কবির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস থেকে পলায়নরত ও স্বেচ্ছাচারী ভিসি ও ট্রেজারারকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর