July 9, 2026, 3:58 pm

গাজীপুরে ৫টি আসনে চলছে প্রচার-প্রচারণা প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি

Reporter Name
  • আপডেট Saturday, December 23, 2023
  • 99 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম, স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার ৫টি আসনের বিভিন্ন পাড়া-মহল্লায় পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। পুরো জেলার মাঠে-ঘাটে, পাড়া-মহল্লায় এখন নির্বাচনের আমেজ বিরাজ করছে। এই জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটে লড়ছেন আওয়ামী লীগের পাঁচ প্রার্থীসহ মোট ৩৮ জন। প্রায় ২৬ লাখ ভোটার রয়েছে এই জেলায়। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। ভোটাররা ভোটের সময় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা করছেন।
এক হাজার ৭৭০ বর্গ কিলোমিটারের গাজীপুর জেলায় সাড়ে ৫২ লাখেরও বেশি মানুষের বসবাস। কৃষি ও শিল্প এলাকা হিসেবে পরিচিত এই শহরে এখন বইছে নির্বাচনের হাওয়া। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে শহর, পাড়া ও মহল্লা। মাইকিং করে চলছে প্রচার-প্রচারণা।
গাজীপুরের ৫টি আসনের সবগুলোতেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে গাজীপুর-৩, ৪ ও ৫ আসনে নারী প্রার্থী দিয়েছে দলটি। সিমিন হোসেন রিমি, মেহের আফরোজ চুমকি ও রুমানা আলী টুসী। এছাড়া, গাজীপুর-১ আসনে নৌকার প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও গাজীপুর-২ আসনে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহমেদ রাসেল।

আওয়ামী লীগ ছাড়াও নির্বাচনে লড়ছেন জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন, ইসলামী ঐক্যজোটসহ বেশ কয়েকটি দলের প্রার্থীসহ মোট ৩৮জন। এর মধ্যে আছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তাদের অনেকেই প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তোলার ব্যাপারে আশাবাদী। গাজীপুর জেলার সংসদীয় ৫টি আসনে ভোটার রয়েছে ২৬ লাখ ১৪ হাজার ৭৯৩ জন। পছন্দের প্রার্থী বেছে নেয়ার অপেক্ষায় তারা। নির্বাচনের দিন ভোট দেয়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনটাই চাওয়া ভোটার ও প্রার্থীদের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর