July 9, 2026, 6:23 pm

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Thursday, December 12, 2024
  • 74 জন দেখেছে

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাকের চাপায় পড়ে একটি অটোরিকশার চারযাত্রী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩), ছালেহা আক্তার (২৬) ও মো. দুলাল (৪২)। বাসন থানার ডিউটি অফিসার এস আই কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এসময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান সামনে থাকায় কাভার্ড ভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় চার জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর