July 4, 2026, 5:19 pm

গাজীপুরে সাংবাদিক হত্যা নিয়ে অপপ্রচার: এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির মামলা

Reporter Name
  • আপডেট Wednesday, August 13, 2025
  • 140 জন দেখেছে

দেওয়ান মোঃ মনিরুজ্জামান, বিশেষ প্রতিবেদকঃ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মামলাটি দায়ের করেন। মামলার আবেদনে মানহানির ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।

মামলার বাদী তানভীর সিরাজ সাংবাদিকদের জানান, স্থানীয় এক অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু সারজিস আলম কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে দায়ী করে নানা ধরনের অপপ্রচার চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরও বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইতোমধ্যেই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন, যেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। দলের নির্দেশে এই মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আহসান উল্লাহ চৌধুরী জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব সিআইডিকে প্রদান করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর