May 25, 2026, 6:04 pm

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ নিষিদ্ধ এমএলএম সাম্রাজ্যের মূল হোতা এস এম ইকবাল হোসেন

Reporter Name
  • আপডেট Friday, July 18, 2025
  • 101 জন দেখেছে

মোঃ জাফর আলী:: এক সময় ছিলেন কলম সৈনিক, এখন হয়েছেন তিনি প্রতারণার মাস্টারমাইন্ড। সাংবাদিকতার পরিচয় দিয়ে গাজীপুরে গড়ে তুলেছে নিষিদ্ধ অনলাইন এমএলএম সাম্রাজ্য। যার নেতৃত্বে ছিলেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম ইকবাল হোসেন। এস এম ইকবাল ও তার সহযোগীরা কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা গাজীপুর সদর থানায় এস এম ইকবাল হোসেনকে প্রধান আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা ফিরে পেতে পারেন তাদের মূলধন। ২০১৩ সালের মাল্টি-লেভেল মার্কেটিং (এম এল এম) অ্যাক্ট অনুযায়ী, লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা ও পিরামিড স্কিম নিষিদ্ধ। এই আইনে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। প্রতারণার জন্য ক্ষতিপূরণসহ কঠোর শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা প্রতারণার অভিযোগে এস এম ইকবালের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের করেন। এই প্রতারণার মূল পরিকল্পনাকারী এস এম ইকবাল হোসেন অসংখ্য মানুষের টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে রয়েছেন। ভুক্তভোগীরা আশঙ্কা করছেন প্রতারক এস এম ইকবাল বিদেশে পালানোর চেষ্টা করছে। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এবং প্রতারক এস এম ইকবাল যেন দেশ ছেড়ে পালিয়ে না যেতে পারে সেই ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর