August 18, 2026, 2:36 pm

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৮জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

Reporter Name
  • আপডেট Monday, August 25, 2025
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ৮ জনকে অভিযুক্ত করে মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জিএমপি সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। হত্যাকাণ্ডের ১৭ দিনের মাথায় চার্জশিট দাখিল করা হয়েছে।
অভিযুক্তরা হচ্ছে- জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে কেটু মিজান (৩৪), একই জেলার মো. সুলাইমানের মেয়ে কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী (২৫), খুলনা শহরের সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. হানিফের ছেলে মো. আল আমীন (২১), পাবনার ফরিদপুর থানার সোনাহারা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন ওরফে সেলিম (২৮), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূইঁয়ার ছেলে মো. শাহজালাল ওরফে জালাল (৩২), পাবনা চাটমোহর থানার পাচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিনের ছেলে মো. ফয়সাল হাসান (২৩), শেরপুর নকলা থানার চিতলিয়া এলাকার আব্দুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির ওরফে মামুন (২৭) ও রফিকুল ইসলাম ওরফে আরমান (৩০)।
উপ-পুলিশ কমিশনার জানান, তুহিন হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে। ফোনটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর